ইডেন গার্ডেন টেস্ট এ লজ্জার মুখে দাড়িয়ে বাংলাদেশ - Shera TV ইডেন গার্ডেন টেস্ট এ লজ্জার মুখে দাড়িয়ে বাংলাদেশ - Shera TV

ইডেন গার্ডেন টেস্ট এ লজ্জার মুখে দাড়িয়ে বাংলাদেশ

টেস্ট ম্যাচ বাঁচানো না বরং লজ্জার হাত থেকে বাঁচতে লড়াই করছে বাংলাদেশ। ইডেন গার্ডেন টেস্ট এর ২দিন না যেতেই ভারতের লিডের নিচে চাপা পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়ে যাওয়ার পর আজ ভারত ৯ উইকেটে ৩৪৭ রানে ইনিংস ঘোষনা করে। ফলে তারা ২৪১ রানের লিডে এগিয়ে গেছে দ্বিতীয় দিনের অর্ধেক না যেতেই।

২৪১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমেছে বাংলাদেশ। দিনে খেলা বাকি এখনো ৪৬ ওভারের মতো। তবে শুরুতেই ২ রানে ২উইকেট হারিয়ে চরম বিপাকে বাংলাদেশ।সাদমান ও মমিনুল শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে গেছেন এসময়ে। ইতিহাস গড়া ম্যাচ এ এখন ২দিনে টেস্ট হারার মত লজ্জার ইতিহাসের সামনে দাড়িয়ে বাংলাদেশ।

Developed BY: Shera Digital 360