নবজাতক কোলে প্রিয়াঙ্কা-নিক দম্পতি - Shera TV নবজাতক কোলে প্রিয়াঙ্কা-নিক দম্পতি - Shera TV

নবজাতক কোলে প্রিয়াঙ্কা-নিক দম্পতি

বলিউডের হার্টথ্রব অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী নিক জোনাস জুটি এখন সবার আকর্ষনের কেন্দ্রবিন্দুতে। রবিবার নিক-প্রিয়াঙ্কার প্রথম বিবাহবার্ষিকী পূর্ণ হয়।আর এই দিনেই শিশু কোলে তাদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে।

তবে ছবিটি পুরোই এডিট ছবি। তাদের বিবাহ বার্ষিকীর গিফট’ হিসেবেই এক অত্যুৎসাহী ফ্যানক্লাব ফটো এডিটিং সফটওয়ারে নিক-প্রিয়াঙ্কার ছবি এডিট করে নিকির কোলে জুড়ে দিয়েছে এক সদ্যোজাতকে। আর ডিজিটালের যুগে কোনও কিছু ভাইরাল হয়ে যায় চোখের নিমেষে। এ ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে সেই ছবি। ফ্যানেদের মনে উদয় হয়েছে নানা জল্পনার।

দেখতে দেখতে একটা বছর কাটিয়ে দিলেন নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া। গতবছর সবাই যখন জানতে পারেন বিয়ে করতে চলেছেন তারা, তা নিয়ে কম পানিঘোলা হয়নি।নিক প্রিয়াঙ্কার থেকে বয়সে ছোট হওয়ায় ওই জুটিকে শুনতে হয়েছিল নানা খারাপ মন্তব্য। শিকার হয়েছিলেন ট্রলেরও। তবে সে সবে পাত্তা না দিয়েই নিজেদের মধ্যে বুঁদ হয়ে রয়েছেন তারা দু’জন। তবে নেটিজেনদের কটাক্ষ সবসময়ই বহাল। তাদের কথা,” সবে এক বছর পার হল। পথ চলা বাকি এখনও অনেকটাই…।”

Developed BY: Shera Digital 360