সঞ্জয়ের ৩০৯ নাম্বার প্রেমিকা কৃতি! - Shera TV সঞ্জয়ের ৩০৯ নাম্বার প্রেমিকা কৃতি! - Shera TV

সঞ্জয়ের ৩০৯ নাম্বার প্রেমিকা কৃতি!

বলিউডের অন্যতম আলোচিত ও সমালোচিত অভিনেতা সঞ্জয় দত্ত। এর আগে বের হয়েছিল তার জীবনী নির্ভর সিনেমা সাঞ্জু। তিনি জানিয়েছিলেন তার ৩০৮ জন জিএফ এর কথা। সম্প্রতি জানালেন ৩০৯ নাম্বরের কথা।

সম্প্রতি কপিল শর্মা শোতে সঞ্জয় বললেন, ‘পানিপথ’ এর সহশিল্পী কৃতি শ্যাননকে তার ৩০৯ নম্বর প্রেমিকা হিসেবে পছন্দ হয়েছে।

কপিল শর্মা শোতে সঞ্জয় দত্ত যখন এই বিস্ফোরক মন্তব্য করেছেন, তখন কৃতি শ্যানন পাশেই ছিলেন। আরও ছিলেন ‘পানিপথ’ ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকর। ছবির প্রচারণার জন্য এই শো’তে উপস্থিত হয়েছিলেন তারা।

কৃতি প্রসঙ্গে সঞ্জয় বলেন, কৃতি শ্যাননকে খুবই ভালো লেগেছে সঞ্জয় দত্তের। এতটাই ভালো লেগেছে যে খুব সহজেই তাকে ৩০৯ নম্বর প্রেমিকার স্থানে জায়গা দিতে পারবেন সঞ্জয়।

সঞ্জয়ের এমন কথা শুনে কৃতি শ্যানন হয়তো খুশি হতে পারেন। কিন্তু সঞ্জয়ের স্ত্রী মান্যতার প্রতিক্রিয়া কেমন হবে, সেটাই এখন দেখার অপেক্ষায় ভক্তরা।

সঞ্জয় দত্ত, অর্জুন কাপুর ও কৃতি শ্যানন অভিনীত ‘পানিপথ’ মুক্তি পাচ্ছে ৬ ডিসেম্বর।

Developed BY: Shera Digital 360