১ ঘন্টায় উর্বশী পাবেন ৩ কোটি রুপি ! - Shera TV ১ ঘন্টায় উর্বশী পাবেন ৩ কোটি রুপি ! - Shera TV

১ ঘন্টায় উর্বশী পাবেন ৩ কোটি রুপি !

বলিউডের অন্যতম আবেদনময়ী ও আকর্ষনীয় লুকে ভক্তদের মন কাড়লেও এখন ও সেভাবে বলিউডের জমিনে পা শক্ত করে দাঁড়াতে পারেননি উর্বশী রাউতেলা। এর মধ্যেই চমকে যাওয়ার মতো খবর পেলেন অভিনেত্রী উর্বশী রউতেলা।

মাত্র এক ঘণ্টার জন্য পারিশ্রমিক হিসেবে তিনি পাচ্ছেন তিন কোটি রুপি। তাও কোনো সিনেমার জন্য নয়, নতুন বছরের এক পার্টির জন্য এই বিশাল অংকের টাকা পাচ্ছেন তিনি। তবে এ বিষয়ে খোলাসা করে এখনও কিছুই বলেননি উর্বশী।

পাগলপন্থি, গ্রেট গ্র্যান্ড মস্তি, সনম রে-র মতো একাধিক সিনেমায় অভিনয় করলেও এখনও বলিউডে সেভাবে জমাতে পারেননি তিনি। তবে নতুন বছরের ওই অনুষ্ঠানে ঠিকই বাজিমাত করছেন তিনি। কারণ এক ঘণ্টার অনুষ্ঠানের জন্য এই অংকের টাকা এর আগে কোনো বলিউড স্টার নেননি। আর এত বিপুল পরিমাণ অর্থের প্রলোভন থেকে নিজেকে দূরে রাখবেন রাউতেলা এমনটাও মনে করেন না সমালোচকরা।

Developed BY: Shera Digital 360