গাজীপুরে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত - Shera TV গাজীপুরে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত - Shera TV

গাজীপুরে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত

শুষ্ক মৌসুম শুরু হতে না হতেই ঘটছে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। কেরানীগঞ্জ, উত্তর বাড্ডার পর এবার গাজীপুরেও আগুন।

গাজীপুরের হারিনালের এই ফ্যান কারখানায় ভয়াবহ এ অগ্নিকান্ডে আগুনে নিহত  হয়  ১০ জন এবং এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে কর্মচারীরা এদিক-সেদিক ছুটতে শুরু করেন। কিছু বুঝে ওঠার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কেউ কেউ বের হতে পারলেও অনেকেই ভেতরে আটকা পড়েন।

ভেতরে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

Developed BY: Shera Digital 360