ওজন কমাবে মেথি - Shera TV ওজন কমাবে মেথি - Shera TV

ওজন কমাবে মেথি

লাইফস্টাইল ডেস্ক:

ভেষজ মশলা হিসেবে মেথি বীজ সবার কাছেই বেশ পরিচিত। সেই সাধারণ মেথিরও কিন্তু আপনার ওজন কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

বিশেষজ্ঞরা ওজন কমাতে মেথি যেভাবে খাওয়ার পরামর্শ দিয়েছেন

মেথি ভেজানো পানি

মেথি ভেজানো পানি খেলে তা ওজন কমাতে খুবই কার্যকর। কারণ, এটি খেলে তা খাবারের পরিতৃপ্তি এনে দেয় এবং খিদে কম লাগে।  এর ফলে খুব দ্রুত ওজন কমে। মেথি আরও এক ভাবে খেতে পারেন। ১ কাপ মেথি পানিতে সারারাত ভিজিয়ে রাখতে হবে। তারপর পানি ছেঁকে নিয়ে ভেজানো সেই মেথি বীজ গুলো প্রতিদিন সকালে খালি পেটে চিবিয়ে খেতে হবে। এই ভাবে প্রতিদিন নিয়মিত খেতে পারলে খুব দ্রুত উপকার পাওয়া যাবে।

ভাজা মেথি

এটি হচ্ছে ওজন কমানোর জন্য চমৎকার একটি উপায় যার জন্য অন্য কোনও ওষুধ খেতে হবে না। কিছুটা মেথি একটি প্যানে বা কড়াইতে নিয়ে অল্প তাপে ভেজে নিয়ে সেটাকে গুঁড়া করে নিতে হবে। তারপর সামান্য উষ্ণ গরম পানিতে মিশিয়ে সকালে খালি পেটে খেতে হবে এবং সেই সঙ্গে এই মেথি গুঁড়া চাইলে তরকারিতেও ব্যবহার করতে পারেন ওজন কমানোর জন্য। 

মেথি ও মধু চা

শরীরের আকর্ষণীয় আকৃতি পেতে ও দ্রুত ওজন কমাতে মধুমিশ্রিত মেথি বীজের চা চমৎকার কর্যকরী। প্রথমে মেথি বীজ গুঁড়া করে নিতে হবে। সেই মেথি গুঁড়া পানিতে দিয়ে ফুটিয়ে নিয়ে ঠাণ্ডা করতে হবে এবং এ ভাবে অন্তত ৩ ঘণ্টা রেখে দিতে হবে। তারপর সেই পানি ছেকে নিয়ে তাতে লেবুর রস ও মধু যোগ করতে হবে। ভাল ফলাফল পেতে এই মিশ্রণটি প্রতিদিন সকালে খেতে হবে। এতে আপনার শরীরের ওজন দ্রুত কমবে।

মেথি চা

মেথি বীজের চা দু’টি কাজে সাহায্য করে। এক, ওজন কমাতে এবং দুই, ডায়াবেটিস নিয়ন্ত্রণে। এ ছাড়া হজম ও রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তা দারুন কাজ করে। সামান্য পানি দিয়ে কিছু মেথি বীজ পেস্ট করতে হবে। একটি পাত্রে পানি ফুটিয়ে নিয়ে তাতে সেই পেস্ট দিতে হবে। চাইলে তাতে কিছু ভেষজ মশলা দেওয়া যেতে পারে। যেমন, আদা বা দারচিনি। তারপর পাত্র ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট ফুটিয়ে নিতে হবে। প্রতিদিন এই চা খালি পেটে খেতে হবে। 

অঙ্কুরিত মেথি বীজ

অঙ্কুরিত মেথি বীজে উচ্চ মাত্রার ক্যারোটিনয়েড, ভিটামিন এ, বি, সি এবং ই যুক্ত। এতে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিংক, পটাসিয়াম, অ্যামাইনো অ্যাসিড, হজমে সহায়ক খনিজ পদার্থ এবং আরও অনেক কিছু রয়েছে। একটি বাটিতে মেথি বীজ নিয়ে তা একটি পাতলা কাপড় পানিতে ভিজিয়ে নিয়ে ঢেকে রেখে তার উপর ভারি কিছু দিয়ে ৩ দিন এই ভাবে রেখে দিতে হবে। তারপর দেখা যাবে মেথি বীজ অঙ্কুরিত হয়েছে এবং সেই বীজগুলো খেতে পারেন। ওজন কমানোর ক্ষেত্রে এটি খুবই কার্যকর। সূত্র: জিনিউজ

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360