এবার গরুর মাংস খেয়ে সমালোচনার মুখে সৃজিত - Shera TV এবার গরুর মাংস খেয়ে সমালোচনার মুখে সৃজিত - Shera TV

এবার গরুর মাংস খেয়ে সমালোচনার মুখে সৃজিত

অনলাইন ডেস্ক :
মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে চলতি মাসেই বিয়ে করেছেন ভারতের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। সম্প্রতি মধুচন্দ্রিমা শেষে শ্বশুরবাড়িতে এসে জামাই আদরে মুগ্ধ হয়ে টুইটারে খাবারের ছবি পোস্ট করেন তিনি।

খাবারের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, শ্বশুরবাড়ির প্রথম অফিসিয়াল ভূরিভোজ। ঝিরিঝিরি আলুভাজা, লইট্যা শুঁটকি, ডাল, কড়াইশুঁটি দিয়ে পাবদা মাছ, মুরগির ঝোল আর বাঁধাকপি দিয়ে গরুর মাংস। তবে তার গরুর মাংস খাওয়া ভালো লাগেনি কারো কারো। এক টুইটার ব্যবহারকারী সৃজিতের টুইটে মন্তব্য করেন, ‘হিন্দুর নামে কলঙ্ক আপনি। আপনাকে খুব সম্মান করতাম কিন্তু এই পোস্টটার পর থেকে আপনাকে এখন খুব ঘৃণা করি। আপনি হিন্দুধর্ম ত্যাগ করুন। আমি হলে তাই করতাম।’

অবশ্য এর জবাব দিয়েছেন সৃজিত। ওই মন্তব্যে জবাবে তিনি লিখেছেন, হিন্দুধর্ম নিয়ে কথা আপনার মতো অশিক্ষিতের মুখে বেমানান। ঋগ্বেদ, মনুস্মৃতি ও গৃহসূত্রের কিছু শ্লোক দেব খাওয়া-দাওয়া নিয়ে, রোজ সকালে কান ধরে ছাদে দাঁড়িয়ে মুখস্থ করবেন। ভদ্রভাবে বোঝালাম, নয়ত মনে রাখবেন, বাইশে শ্রাবণের সংলাপ কিন্তু আমারই লেখা।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360