পাকিস্তানের পারভেজ মোশাররফকে নাগরিকত্ব দিতে চায় ভারত - Shera TV পাকিস্তানের পারভেজ মোশাররফকে নাগরিকত্ব দিতে চায় ভারত - Shera TV

পাকিস্তানের পারভেজ মোশাররফকে নাগরিকত্ব দিতে চায় ভারত

পাকিস্তানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে ভারতের নাগরিকত্ব দেয়ার প্রস্তাব দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ নেতা সুব্রামানিয়ান স্বামী। 

ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের মধ্যেই রাজ্যসভার সদস্য সুব্রামানিয়ান বৃহস্পতিবার এক টুইটার পোস্টে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে দ্রুত ভারতের নাগরিকত্ব দেয়ার প্রস্তাব দেন।
সুব্রামানিয়ান স্বামী লিখেছেন, আমরা মোশাররফকে (পারভেজ মোশাররফ) দ্রুত নাগরিকত্ব দিতে পারি কারণ তিনি দরিয়াগঞ্জে (দিল্লির একটি অঞ্চল) জন্মগ্রহণ করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360