নিউইয়র্কের রাস্তায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশীর - Shera TV নিউইয়র্কের রাস্তায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশীর - Shera TV

নিউইয়র্কের রাস্তায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশীর

তাহমীম আল আশিক: প্রায় তিনযুগের নিউইয়র্ক প্রবাসি আমানউল্লাহ আমান , সোমবার সকাল ১১টা ৪০ মিনিটে নিজ বাড়ীর সামনের ফুটপাতে মদ্যপ গাড়ী চালকের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই প্রান হারিয়েছেন । এ সময় ঘাতক ড্রাইভার ৩৩ বছরের এরিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও সে চেষ্টা ব্যর্থ হয় ঘটনাস্থলে উপস্থিত একজন ফায়ার ফাইটার এর সাহসী তৎপরতায় । সোমবার ছুটির দিন সকালবেলা ৬৪ বছর বয়স্ক বাংলাদেশী আমানউল্লাহ আমান তাঁর নিজ বাড়ী ২৮৯২ ওসান এভিনিউর গেটের পাশে ময়লার ব্যাগ ফেলতে গিয়ে দাড়াতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্টোনিব্রুক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘাতককে আটক করে কোর্টে চালান দেয়। জানা যায় , প্রায় তিনযুগ নিউইয়র্ক প্রবাসি আমানউল্লাহ আমান বিভিন্ন রিটেল চেইন স্টোরে ম্যানেজারের দায়িত্ব পালন শেষে সম্প্রতি অবসর গ্রহন করেন। স্ত্রী সামিমা বেগম পারুল, দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজনের কাছে তিনি ছিলেন প্রাণের উৎস। পারিবারিক সুত্রে জানা গেছে, বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে তার জানাজা জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে এবং লংআইল্যন্ডের ওয়াশিংটন মেমোরিয়ালের মুসলিম কবরস্থানে দাফন করা হবে।

Developed BY: Shera Digital 360