জমাদিউল আউয়াল শুরু ২৯ ডিসেম্বর - Shera TV জমাদিউল আউয়াল শুরু ২৯ ডিসেম্বর - Shera TV

জমাদিউল আউয়াল শুরু ২৯ ডিসেম্বর

নিউজ ডেস্ক:

বাংলাদেশের আকাশে ১৪৪১ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ কোথাও দেখা যায়নি। ফলে আগামীকাল রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে ২৯ ডিসেম্বর থেকে জমাদিউল আউয়াল মাস গণনা করা হবে।

শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় সভাপতিত্ব করেন ধর্মসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি আনিছুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক কাজী নূরুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নজরুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মিজানুর রহমান, ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার হেড মাওলানা, ঢাকা জেলার এডিসি (জেনারেল) শাহিদুজ্জামান, আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক আবদুর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান প্রমুখ।

সভায় ১৪৪১ হিজরি সালের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360