সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে ৩ মামলা - Shera TV সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে ৩ মামলা - Shera TV

সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে ৩ মামলা

নিজস্ব প্রতিবেদক:

পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ৩টি এবং তার সহধর্মিনী মিসেস লায়লা পারভীনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সোমবার সকালে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আলী আকবর বাদী হয়ে বরিশাল দুদক কার্যালয়ে পৃথক ৩টি মামলা দায়ের করেন।
একটি মামলায় একেএমএ আউয়াল ও তার সহধর্মিনী মিসেস লায়লা পারভীনকে আসামি করা হয়েছে। এই মামলায় জালিয়াতির মাধ্যমে সরকারি খাসজমি ভুয়া ব্যক্তিদের নামে বন্দোবস্ত দেখিয়ে সেই জমিতে পাকা ভবন নির্মাণের অভিযোগ করা হয়েছে।

অপর দুটি মামলার একমাত্র আসামি সাবেক সাংসদ একেএমএ আউয়াল। এই দুটি মামলার একটিতে ক্ষমতার অপব্যাহার ও প্রতারণার মাধ্যমে অর্পিত সম্পত্তিতে থাকা পুকুর ভরাট ও দেয়াল নির্মাণ করে দখলের অভিযোগ করা হয়েছে। অপর মামলায় অর্পিত সম্পত্তি অবৈধভাবে দখল করে আউয়াল ফাউন্ডেশন নির্মাণের অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বরিশাল দুদকের উপ-পরিচালক জুলফিকার আলী।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360