নতুন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন - Shera TV নতুন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন - Shera TV

নতুন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুদ বিন মোমেন। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মাসুদ বিন মোমেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) সালাহউদ্দিন নোমান চৌধুরী সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এই মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়েছে যে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

মাসুদ বিন মোমেন সদ্য সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের স্থলাভিষিক্ত হলেন।
মাসুদ বিন মোমেন পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন।

এর আগে, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন এই দক্ষ কূটনীতিক।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360