ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে তাপস-ইশরাকসহ ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ - Shera TV ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে তাপস-ইশরাকসহ ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ - Shera TV

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে তাপস-ইশরাকসহ ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে নুর তাপস ও বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনসহ ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আজ বৃহস্পতিবার গোপীবাগের মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।
বৈধ প্রার্থীরা হলেন-বাংলাদেশ কংগ্রেসের আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা, এনপিপির বাহরানে সুলতান বাহার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুর রহমান, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন, আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির মো. ইশরাক হোসেন, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360