শিমলা ও মানালি ভ্রমণে নিষেধাজ্ঞা - Shera TV শিমলা ও মানালি ভ্রমণে নিষেধাজ্ঞা - Shera TV

শিমলা ও মানালি ভ্রমণে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক:

বরফে ঢেকে গেছে ভারতের হিমাচল প্রদেশ, বন্ধ হয়ে গেছে রাস্তা। এ অবস্থায় এই মুহূর্তে পর্যটকদের শিমলা ও মানালি ভ্রমণ করতে নিষেধ করেছে রাজ্য পুলিশ।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, তুষারপাতের কবলে পড়েছে হিমাচলের এ দুটি শৈল শহর। বন্ধ হয়ে গেছে ২৫০ রাস্তা। মঙ্গলবার শিমলার নারকান্দায় তুষারপাতে আটকে থাকা এক পর্যটক পরিবারকে উদ্ধার করেছে পুলিশ।

সম্প্রতি তুষারপাত সংক্রান্ত বিভিন্ন ছবি ও ভিডিও ফেসবুকে আপলোড করে পুলিশ। সেখানে রাস্তাঘাটে বরফের পুরু চাদর দেখা যায়। তার ওপর পড়ে আছে গাছ। রাস্তাঘাটও পিচ্ছিল হয়ে গেছে। ফলে বিকেল ৫টার মধ্যে পর্যটকদের হোটেলে ফিরতে অনুরোধ করে পুলিশ।

ছবিতে দেখা যায়, রাস্তাঘাট, ঘরবাড়ির পাশাপাশি দাঁড়িয়ে থাকা গাড়িগুলোতেও বরফের পুরু চাদর পড়েছে।

একই অবস্থা মানালির। পুলিশের তৈরি করা বিশেষ ব্যূহের বাইরে যেতে দেয়া হচ্ছে না পর্যটকবোঝাই গাড়িগুলোকে। তাই পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মানালি আসতে বারণ করা হচ্ছে পর্যটকদের।

গত ২৪ ঘণ্টায় শিমলা ২২ সেন্টিমিটার, ডালহৌসি ৩৫ সেন্টিমিটার আর মানালি ২০ সেন্টিমিটার তুষারপাতে বিপর্যস্ত। কল্পা, লাহুল আর স্পিটিরও অবস্থা একই। চলতি শীতে উত্তর ভারতে শৈত্যপ্রবাহ রেকর্ড তৈরি করেছে।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360