পানিতে ডুবে গেছে দুবাই বিমানবন্দর, সকল ফ্লাইট স্থগিত - Shera TV পানিতে ডুবে গেছে দুবাই বিমানবন্দর, সকল ফ্লাইট স্থগিত - Shera TV

পানিতে ডুবে গেছে দুবাই বিমানবন্দর, সকল ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক:
টানা বর্ষণে বন্যার কারণে দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) এক টুইট বার্তায় এ কথা জানিয়েছে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবি ও ভিডিওতে দেখা গেছে, দুবাই বিমানবন্দরের রানওয়ে বন্যার পানিতে ডুবে গেছে। যত দ্রুত সম্ভব কার্যক্রম আবারও স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বন্যার পানি বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে শনিবার বহির্গামী সব ফ্লাইটের সময় পেছানো ও স্থগিত করা হয়েছে।

গত কয়েকদিন ধরে দুবাইয়ে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিনও ভারি বর্ষণ অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

 

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360