কুমিল্লায় বঙ্গবন্ধুর ৬ খুনির প্রতীকী ফাঁসি - Shera TV কুমিল্লায় বঙ্গবন্ধুর ৬ খুনির প্রতীকী ফাঁসি - Shera TV

কুমিল্লায় বঙ্গবন্ধুর ৬ খুনির প্রতীকী ফাঁসি

অনলাইন ডেস্ক:

কুমিল্লার চান্দিনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় পলাতক ৬ খুনির প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় চান্দিনা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলামের উদ্যোগে পুরাতন গরু বাজার মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়

ফাঁসির মঞ্চ তৈরি করে সেখানে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যায় দায়ের করা মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি কর্নেল (অব.) খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নুর চৌধুরী, এ এম রাশেদ চৌধুরী, আবদুল মাজেদ ও মোসলেম উদ্দিনকে প্রতীকী ফাঁসিতে ঝুলানো হয়।

এ সময় ফাঁসির মঞ্চের সমনে অনতিবিলম্বে খুনিদের গ্রেফতার করে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফাঁসির মঞ্চ দেখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ উৎসুক জনতা ভিড় করে।

Developed BY: Shera Digital 360