এন্ড্রু কিশোরের শারিরীক অবস্থার অবনতি - Shera TV এন্ড্রু কিশোরের শারিরীক অবস্থার অবনতি - Shera TV

এন্ড্রু কিশোরের শারিরীক অবস্থার অবনতি

বিনোদন ডেস্ক:
সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে কেমোথেরাপি দেওয়া যাচ্ছে না। কেমো শেষ করে ফেব্রুয়ারিতে দেশে ফেরার কথা থাকলেও তার দেশে ফেরা অনিশ্চিত হয়ে গেছে।

এন্ড্রু কিশোর বর্তমানে নন-হজকিন লিম্ফোমা নামক ব্লাড ক্যানসারে আক্রান্ত। গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের যান। গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে নন-হজকিন লিম্ফোমা ধরা পড়ে।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসার শুরুতে জানানো হয়েছিল, এন্ড্রু কিশোরকে ৬টি ধাপে ২৪টি কেমো দিতে হবে। ইতিমধ্যে ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। পঞ্চম ধাপে প্রথম কেমোথেরাপির প্রস্তুতি চলছিল। তবে তা শুরু করা যায়নি। এখনো ৭টি কেমো দেওয়া বাকি।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360