কয়রায় নানা আয়োজনে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Shera TV কয়রায় নানা আয়োজনে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Shera TV

কয়রায় নানা আয়োজনে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কয়রা প্রতিনিধি:

সংগ্রাম , অর্জন, গৌরব ও সাফল্যের অগ্রযাত্রায় একযুগ পূর্তি উপলক্ষে কয়রা উপজেলা প্রজন্ম লীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষে দলীয় কার্যালয়ে কেক কাটা হয় এবং কয়রা বাজার এর প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র‌্যালি প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় । র‌্যালী শেষে বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা প্রজন্ম লীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শামীম রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মহাসিন রেজা, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা প্রজন্ম লীগের সাবেক সভাপতি সাইফুল্লাহ আল-মামুন, বিশেষ অতিথি ছিলেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগের সভাপতি এসএম বাহারুল ইসলাম, দক্ষিণ বেদকাশী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সমরেশ মন্ডল, উপজেলা প্রজন্ম লীগের সাবেক আহবায়ক হাফেজ মাসুম বিল্লাহ আজাদি, যুবলীগ নেতা ইমদাদুল হক টিটু, সাবেক ছাত্রনেতা রোকনুজ্জামান কাজল, ছাত্রলীগ সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, প্রজন্মলীগনেতা হাফিজুর রহমান, মহাসিন রেজা, পবিত্র কুমার মন্ডল, মোঃ ফারুক হোসেন, যুবরাজ , মহিবুল্লাহ সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

Developed BY: Shera Digital 360