পদায়ন ও নিয়োগ পেলেন ৯৭ সহকারী জজ - Shera TV পদায়ন ও নিয়োগ পেলেন ৯৭ সহকারী জজ - Shera TV

পদায়ন ও নিয়োগ পেলেন ৯৭ সহকারী জজ

নিজস্ব প্রতিবেদক:
সহকারী জজ ৯৭ জন নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে তাদের পদায়নও করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের আগামী ২৮ জানুয়ারি যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। আজ সোমবার আইন মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগের বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে রবিবার প্রজ্ঞাপন জারি করা হয়। জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ২০১৯ সালে ১ জুলাই সংশ্লিষ্ট স্মারকের সুপারিশের প্রেক্ষিতে ৯৭ জন মনোনীত প্রার্থীকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে সহকারী জজ পদে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০১৬ অনুসারে জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রেখে শর্তসাপেক্ষে নিয়োগ দেওয়া হয়।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে প্রত্যেককে বিভিন্ন জেলায় সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে তাদের পদায়ন করা হয়। তাদের নিয়োগের শর্তাবলী ও পদায়নস্থল আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360