মায়ের পা ধুয়ে সম্মান জানালো ৯০০ শিক্ষার্থী - Shera TV মায়ের পা ধুয়ে সম্মান জানালো ৯০০ শিক্ষার্থী - Shera TV

মায়ের পা ধুয়ে সম্মান জানালো ৯০০ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক:

পিরোজপুরের মঠবাড়িয়ায় মমতাময়ী মাকে সম্মান জানাতে বিদ্যালয় আঙিনায় সমবেত ৯০০ মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থী সন্তানরা । মঙ্গলবার সকালে উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে প্রতিষ্ঠানের সবুজ চত্বরে এ ব্যাতিক্রমী মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে ৯০০ শিক্ষার্থীর মা, শিক্ষক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক শামীমা সুলতানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বিদ্যালয়ের সম্মূখ সবুজ চত্বরে ৯০০ মাকে সাড়িবদ্ধভাবে চেয়ারে বসিয়ে শিক্ষার্থীরা নিজ মায়ের পা ধৌত করে মুছে দিয়ে মাকে সম্মান জানায়।

এসময় সকল মায়েরা তার সন্তানের মাথায় হাত বুলিয়ে দেশ ও মানুষের জন্য সু-নাগরিক হিসেবে নিজেকে গড়ার জন্য দোয়া করেন। ব্যাতিক্রমী অনুষ্ঠানস্থলে এসময় এক আবেগঘনময় পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, অধ্যক্ষ নাসির উদ্দিন, প্রবাসি যুব নেতা মিজানুর রহমান মিলন, শিক্ষক আব্দুল হামিদ, চিত্ত রঞ্জন হালদার, রোকনুজ্জামান শরীফ, শামীমা সুলতানা রোজি,

সুরাইয়া আক্তার সেলিনা, সাংবাদিক ফারুক হোসেন খান, শিক্ষিকা কিরণ প্রভা রায়, পারভেজ তালুকদার, শিক্ষার্থী সুরাইয়া মিম ও ইমরান হোসেন প্রমূখ। অনুষ্ঠানে অতিথি ও সমবেত মায়েদের ফুল দিয়ে বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360