ফেসবুক স্ট্যাটাস দিয়ে গুলি করে আত্মহত্যা - Shera TV ফেসবুক স্ট্যাটাস দিয়ে গুলি করে আত্মহত্যা - Shera TV

ফেসবুক স্ট্যাটাস দিয়ে গুলি করে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুর-১৪ নম্বরে নিজের ইস্যু করা অস্ত্র দিয়ে শাহ মো. কুদ্দুস (৩১) নামে এক পুলিশ সদস্য নিজের বুকে গুলি চালিয়ে আত্মাহত্যা করেছেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুরের বহরা রসুলপুরে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মিরপুর-১৪ নম্বর পুলিশ লাইন মাঠে এ ঘটনা ঘটে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমউজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনি মিরপুর-১৪ নম্বর ব্যারাকে থাকতেন, পদবি ছিলো নায়েক। শাহ মো. কুদ্দুস হবিগঞ্জের মাধবপুর এলাকার বাসিন্দা।

কুদ্দুস ফেসবুকে লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করবো না। আমার ভেতরের যন্ত্রণাগুলো অনেক বড় হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না।’

স্ট্যাটাস প্রসঙ্গে ওসি জানান, তার ফেসবুক স্ট্যাস্টাসের কথা আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360