কয়রায় ৪ জন ছিনতাইকারী আটক - Shera TV কয়রায় ৪ জন ছিনতাইকারী আটক - Shera TV

কয়রায় ৪ জন ছিনতাইকারী আটক

কয়রা(খুলনা)প্রতিনিধি:

কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জন ছিনতাইকারিকে আটক করেছে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার গভীর রাত্রে নাকশা ডিএফ আলিম মাদ্রাসার সামনের রাস্তা অবরোধ করে চাঁদখালী এলাকার মিলন হোসেনের নিকট থেকে নগদ ৩৫ হাজার টাকা মোবাইল সহ অন্যান্য জিনিসপত্র ছিনতাই করে নেয়। বিষয়টি কয়রা থানার পুলিশ জানতে পেরে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন ও এসআই সায়েমের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪ জন ছিনতাইকারিকে আটক করে। আটককৃতরা হলেন আল আমিন (২২) তাকবির (২৩) ওমর ফারুক (২০) ও শারাফুল ইসলাম (২৫)। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন বলেন, এ ব্যাপারে কয়রা থানায় মামলা হয়েছে। আসামিদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Developed BY: Shera Digital 360