পাউরুটি দিয়েই তৈরি করুন পায়েস - Shera TV পাউরুটি দিয়েই তৈরি করুন পায়েস - Shera TV

পাউরুটি দিয়েই তৈরি করুন পায়েস

লাইফস্টাইল ডেস্ক:

শীত মানেই সুস্বাদু পিঠা-পায়েসের মেলা। স্বাদে ভরপুর সব পিঠা-পায়েসের ভিড়ে রাঁধতে পারেন কিছু ব্যতিক্রমী রান্না। আজ চলুন জেনে নেয়া যাক পাউরুটি দিয়েই কীভাবে সুস্বাদু পায়েস রান্না করবেন-

উপকরণ:
পাউরুটি- ৬/৭ টুকরা
দুধ- ১ লিটার
চিনি- স্বাদমতো
কিসমিস- ১৫/২০টি
ছোট এলাচ- দুটি
তেল- ভাজার জন্য।

Payesh-2

প্রণালি: প্রথমে ৬/৭ পিস পাউরুটি খুব চিকন করে কেটে সাদা তেলে ভেজে তুলে রাখুন। ১ লিটার দুধ জ্বাল দিয়ে বেশ ঘন করে নিন। তাতে চিনি ও কিসমিস দিন। এরপর তার মধ্যে ছোট এলাচের গুঁড়া দিন।

দুধ ঘন হয়ে এলে পাউরুটি দিয়ে নামিয়ে রাখুন। ইচ্ছে হলে অল্প জাফরান দিতে পারেন। এভাবেই তৈরি করতে পারেন পাউরুটির পায়েস।

 

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360