প্রেমিকার থেকে নতুন গাড়ি উপহার পেলেন রোনালদো - Shera TV প্রেমিকার থেকে নতুন গাড়ি উপহার পেলেন রোনালদো - Shera TV

প্রেমিকার থেকে নতুন গাড়ি উপহার পেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক:

৩৫তম জন্মদিনের সন্ধ্যাটা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য এক বিস্ময়। এদিন প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের কাছ থেকে দামি উপহার পেয়েছেন জুভেন্টাস এই ফরোয়ার্ড।

একটি রেস্তোরাঁর বাইরে গিয়ে বিস্মিত হয়ে পড়েন রোনালদো। কারণ তার চোখে পড়ে মার্সিডিজ বেঞ্জে ব্র্যাবাস, যা একটি বিশাল লাল ফিতা দিয়ে মোড়ানো ছিল।

কালো রঙের মার্সিডিজ এএমজি জি ৬৩ গাড়িটি ছিল রেস্তোরাঁর ঠিক সামনে রাখা। আর এটিই ছিল জর্জিনার পক্ষ থেকে রোনালদোকে জন্মদিনের উপহার। সবচেয়ে ভালো মানের ইঞ্জিনসমৃদ্ধ গাড়িটির দাম ৬ লাখ পাউন্ড।

জন্মদিনের এমন একটি উপহার পেয়ে ভাষা হারিয়ে ফেলেন রোনালদো। উপস্থিত সবার সঙ্গে আলিঙ্গন করেন। পুরো ঘটনার ভিডিও করেছেন একজন।

সেই ভিডিও জর্জিনা নিজের ইনস্টাগ্রামে দিয়ে একটি ক্যাপশন লিখেছেন। ‘আমার জীবনে আসা সেরা মানুষটিকে অভিনন্দন। তোমার সঙ্গে আমি আমার ভালবাসা প্রকাশ করছি।’

রোনালদো বলেন, ‘ধন্যবাদ জন্মদিনে এমন উহার দেওয়ার জন্য।’ জর্জিনা ও বড় ছেলেকে নিয়ে স্থানীয় একটি রেস্তোঁরায় কেক কেটে জন্মদিন উদযাপন করেন রোনালদো।

সেরা নিউজ/আকিব

 

Developed BY: Shera Digital 360