নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে তামিম - Shera TV নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে তামিম - Shera TV

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে তামিম

স্পোর্টস ডেস্ক:

আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন তামিম ইকবাল। জিম্বাবুয়ে-বাংলাদেশের মধ্যকার ১০০তম ম্যাচে আর মাত্র ২৭ রান করলেই সব ধরনের ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন দেশ সেরা এ ওপেনার।

দেশের হয়ে ৫৯টি টেস্ট ম্যাচ খেলে ইতিমধ্যে ৯টি সেঞ্চুরি ও ২৭টি ফিফটির সাহায্যে ৪ হাজার ৩৬৪ রান করেছেন তামিম।

ওয়ানডে ক্রিকেটে ২০৪ ম্যাচ খেলে ১১টি সেঞ্চুরি ও ৪৭টি ফিফটির সাহায্যে ৬ হাজার ৮৯২ রান করেছেন বাঁ-হাতি এ ওপেনার।

আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৭৭টি ম্যাচ খেলে একটি সেঞ্চুরি ও ৭টি ফিফটির সাহায্যে ১ হাজার ৭১৭ রান করেছেন তামিম ইকবাল।

৩০ বছর বয়সী এ ওপেনার দেশের হয়ে ইতিমধ্য টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৪০টি ম্যাচ খেলে ২১টি সেঞ্চুরি আর ৮১টি ফিফটির সাহায্যে ১২ হাজার ৯৭৩ রান করেছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর শেরেবাংলায় চলমান টেস্টে আর মাত্র ২৭ রান করলেই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ১৩ হাজার রানের নতুন মাইলফলক স্পর্শ করবেন তামিম ইকবাল।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360