একাধিক ভাষায় ১৭ দেশের শিক্ষার্থীর কন্ঠে একুশের গান (ভিডিও) - Shera TV একাধিক ভাষায় ১৭ দেশের শিক্ষার্থীর কন্ঠে একুশের গান (ভিডিও) - Shera TV

একাধিক ভাষায় ১৭ দেশের শিক্ষার্থীর কন্ঠে একুশের গান (ভিডিও)

অনলাইন ডেস্ক:

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি/ছেলেহারা শত মায়ের অশ্রু-গড়া এ ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি।’

একুশের এই একটি গান বাঙালির একুশের চেতনার সঙ্গে এমনভাবে মিশে আছে, যা আমরা কখনই ভুলতে পারি না।

চট্টগ্রামের এশিয়ান মহিলা বিশ্ববিদ্যালয়ে ১৭টি বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কণ্ঠে গাওয়া এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ছাড়াও বেশ কয়েকটি ভাষায় ১৭টি বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এক সঙ্গে গেয়েছেন কালজয়ী গানটি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বাংলা ছাড়াও ইংরেজি, তামিল, নেপালি, বার্মিজ, মান্দরিনসহ কয়েকটি ভাষায় গাওয়া হয়েছে সেই গান।

চট্টগ্রামের এশিয়ান মহিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ছাড়াও বাংলাদেশের প্রথম সারির কিছু শিল্পীও কন্ঠ দিয়েছেন গানটিতে।

সেরা নিউজ/আকিব
Developed BY: Shera Digital 360