যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ৫ জনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা - Shera TV যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ৫ জনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা - Shera TV

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ৫ জনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ৫ জনকে হত্যার পর এক বন্দুকধারী আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার ইউএসএ টুডে এ খবর প্রকাশ করেছে। স্থানীয় সময় বুধবার বিকেলে এ হতাহতের ঘটনা ঘটে।

৫১ বছরের অভিযুক্ত ব্যক্তি মারা গেছেন বলে নিশ্চিত করেছন মিলওয়াওকি পুলিশ প্রধান আলফাসনো মোরালেস।
এ ঘটনায় শোক প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাদের এবং স্বজনহারাদের হৃদয় ভেঙে গেছে। আমরা শোকজ্ঞাপন করছি… এটা খুবই ভয়ঙ্কর, ভয়ঙ্কর একটা ব্যাপার। আমরা উইসকনসিনের বাসিন্দা ও শোকাহত স্বজনদের পাশে আছি।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360