ডেস্ক রিপোর্ট:
নিউইয়র্ক নগরীর ম্যানহাটনে রোববার করোনাভাইরাসে আক্রান্ত স্বাস্থ্যকর্মী এক নারীর সন্ধান পাওয়া গেছে। এই অঙ্গরাজ্যের এটিই প্রথম করোনাভাইরাসের ঘটনা। গভর্নর এন্ড্রু কোমোর অফিস থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।
আক্রান্ত নারী ৩৯ বছরের। তিনি একজন স্বাস্থ্য কর্মী। তিনি ইরানে কর্মরত ছিলেন। সেখান থেকে ফিরেছেন গত মঙ্গলবার। তার স্বামীও সফর সঙ্গী ছিলেন এবং তাকেও আইসোলেটেড রাখা হয়েছে। তারা দুজনেই পরিস্থিতি সম্পর্কে স্পষ্টভাবে অবহিত রয়েছেন বলে নিউইয়র্ক গভর্নর জানান।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর এন্ড্রু কোমো এক বিবৃতিতে বলেন, বাড়তি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমরা এ পরিস্থিতি অত্যন্ত যত্নের সঙ্গে নিয়ন্ত্রণ করছি। এ বিষয়ে নতুন তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তা জনগণকে অবহিত করা হবে।
কোমো বলেন, সিওভিডি-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত এ নারীকে তার ঘরে আইসোলেটেড করে রাখা হয়েছে। এ রোগী শ্বাসকষ্টে ভুগছেন, তবে তেমন সিরিয়াস নয়। নিউইয়র্কে পৌঁছার পর থেকে তাকে একটি নিয়ন্ত্রিত পরিস্থিতির ভেতরে রাখা হয়েছে।
কোমো আরও বলেন, এটা অপ্রত্যাশিত ছিল না। আমি প্রথম থেকেই বলছিলাম, বিশ্ব পরিস্থিতি যেভাবে যাচ্ছিল, নিউইয়র্কে করোনাভাইরাসের পজিটিভ কেস যে পাওয়া যাবে এটা শুধু সময়ের ব্যাপার।
গভর্নর কোমো উদ্বিগ্ন না হতে আশা প্রকাশ করে বলেন, তথ্য ভয়কে পরাজিত করবে, এক্ষেত্রে প্রকৃত তথ্য হলো পরিস্থিতি আশাব্যঞ্জক। নিউইয়র্ক নগরীর রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং এ বিষয়ে কোনো বিতর্ক নেই।
নতুন এ ভাইরাসটি শ্বাসকষ্টজনিত রোগের জন্ম দেয়। এ পর্যন্ত বিশ্বের ৮৮ হাজারেরও বেশি মানুষ এ রোগে আক্রান্ত। ৩ হাজারর ওপর ইতিমধ্যে মারা গিয়েছেন এ ভাইরাসে আক্রান্ত হয়ে। ইরানে করোনাভাইরাসের আক্রান্ত রোগী সংখ্যা ১৫০০’র ওপরে। ৬৬ জন এ রোগে মারা যান সেখানে।
সেরা নিউজ/আকিব