ঘরোয়া পদ্ধতিতে মাত্র ৭ উপায়ে ঠেকান করোনা ভাইরাস - Shera TV ঘরোয়া পদ্ধতিতে মাত্র ৭ উপায়ে ঠেকান করোনা ভাইরাস - Shera TV

ঘরোয়া পদ্ধতিতে মাত্র ৭ উপায়ে ঠেকান করোনা ভাইরাস

লাইফস্টাইল ডেস্ক:

মাস্ক ব্যবহার করে করোনাভাইরাস এড়ানোর চেয়ে ৭টি পদ্ধতির মাধ্যমে এই রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করা সম্ভব। ভাইরাস থেকে মুক্তি পাবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপযুক্ত সময় এখন।

এটা অবাক করা বিষয় নয় যে ভালো খাওয়া, ভালো ঘুম,পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জীবাণু থেকে দূরে রাখে। তবে কিভাবে রোগ প্রতিরোধ ব্যবস্থা কাজ করে তাই জানার বিষয়।

রোগ প্রতিরোধ ব্যবস্থা হলো কোষ, অঙ্গ, প্রোটিন ও এ্যান্টিবডির সমন্বিত রুপ। এটি এমন নয় যে যখন শুধুমাত্র আমরা অসুস্থবোধ করি ঠিক তখনই রোগ প্রতিরোধ ব্যবস্থা কাজ করে।

জেনে নিন, যে ৭টি পদ্ধতিতে রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করা যায়

> খাবারের তালিকায় রসুন, পেয়াজ, আদা, হলুদ এবং গোল মরিচ যোগ করুন যা রোগ প্রতিরোধ করতে সহায়তা করে।

> গ্রিন টি পান করুন। গ্রিন টিতে রয়েছে এন্টিঅক্সিডেন্ট যা ইনফেকশনকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

> প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমের অভ্যাস গড়ে তুলুন।

> মানসিক চাপ থেকে মুক্ত থাকা। ইয়োগা, মেডিটেশনের মত বিষয়গুলো প্রতিদিনের তালিকায় রাখা।

> বাইরে যাওয়ার সময় গরম কাপড় সাথে রাখা। মূলত ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে জীবাণু বিস্তার করে বেশি।

> দিনে কমপক্ষে আট গ্লাস পানি পানের অভ্যাস গড়ে তোলা। পানি শরীরে ক্ষতিকর টক্সিনের পরিমাণ কমাতে সহায়তা করে যা অসুস্থতাকে দূরে রাখে।

খাবার তালিকায় লেবু অনেক গুরুত্বপূর্ণ। রোগ প্রতিরোধ করতে সহায়তা করে লেবু।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360