বেলজিয়াম সফর স্থগিত করলেও বাংলাদেশে আসবেন মোদি - Shera TV বেলজিয়াম সফর স্থগিত করলেও বাংলাদেশে আসবেন মোদি - Shera TV

বেলজিয়াম সফর স্থগিত করলেও বাংলাদেশে আসবেন মোদি

ইন্টারন্যাশনাল ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎসব ‘মুজিববর্ষ’ অনুষ্ঠানে যোগ দিতে ১৭ মার্চ ঢাকা সফরেরর সূচি চূড়ান্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে। মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী মোদির সফর সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।

প্রেস ব্রিফিংয়ে মোদির বেলজিয়াম সফর স্থগিতের কথাও জানানো হয়। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ১৩ মার্চ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাওয়ার কথা ছিল মোদির। এ সফর স্থগিতের জন্য করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে দায়ী করেছে নয়াদিল্লি।

মোদির ঢাকা সফরের আগ দিয়ে ঢাকায় এসে গত ২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। গত বছরের অক্টোবরে ভারত সফরে গিয়ে মোদিকে মুজিব শতবর্ষের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360