যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি - Shera TV যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি - Shera TV

যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে। সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। এদিকে, করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার স্থানীয় দুপুরে এক ঘোষণায় জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এছাড়াও প্রাণঘাতী এ ভাইরাস মোকাবেলায় ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দেন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, এ অর্থ দেশের মানুষ ও প্রদেশের জন্য ব্যয় করা হবে। আমরা সবাই মিলে এই রোগের বিরুদ্ধে লড়াই করব।’

করোনায় যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ হাজার ৪৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪১ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে ৩৪৮ জন। ৩১ জন সুস্থ হলেও ১ হাজার ৯৭৩ জন চিকিৎসাধীন রয়েছে। যার মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ১৩০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৭৪ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৮৩ জন।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360