প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি,বিএনপি নেতার ৩ বছর কারাদন্ড - Shera TV প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি,বিএনপি নেতার ৩ বছর কারাদন্ড - Shera TV

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি,বিএনপি নেতার ৩ বছর কারাদন্ড

নিউজ ডেস্কঃ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাস জেল দেয়া হয়েছে।

বুধবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেন। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত বছরের ২৯ মে চট্টগ্রামের ফটিকছড়িতে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, হত্যার হুমকি ও মানহানির অভিযোগে ৩১ মে মামলাটি দায়ের করা হয়। ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী বাদী হয়ে মামলাটি করেন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান। তিনি একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপির তৎকালীন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই। একাদশ সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছিলেন। পরে তার মনোনয়ন বাতিল করা হয়

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360