জিরা আলু রাঁধবেন যেভাবে - Shera TV জিরা আলু রাঁধবেন যেভাবে - Shera TV

জিরা আলু রাঁধবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক:

বাজারে উঠতে শুরু করেছে নতুন আলু। আলু দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু সব খাবার। তেমনই একটি পদ হলো আলু জিরা। হাতের কাছে থাকা সব উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন এটি। লুচি, পরোটা অথবা রুটির সাথে গরম গরম খেতে বেশ লাগে। জেনে নিন রেসিপি-

উপকরণ:

জিরা আলু রেসিপি
উপকরণ
বড় সিদ্ধ আলু কিউব করে কাটা- ৪টা
জিরা- ১ চা চামচ
ভাজা জিরার গুঁড়া- ১ চা চামচ
তেল- ৪ টেবিল চামচ
মরিচগুঁড়া- ১ চা চামচ
ধনেগুঁড়া- ১ টেবিল চামচ
লবণ- স্বাদমতো
লেবুর রস- ১ চা চামচ
ধনেপাতা কুঁচি- ২ টেবিল চামচ।

Alu-1

প্রণালি:

প্রথমে প্যানে তেল গরম করে নিন। তেল গরম হলে জিরা হালকা করে ভেজে নিন। তারপর লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে তাতে একে একে মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর লেবুর রস দিন।

এবার সেদ্ধ করা আলুর কিউবগুলো দিয়ে সাবধানে নেড়ে মসলার সাথে ভালোভাবে মিশিয়ে দিন। মেশানো হয়ে গেলে অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নিতে হবে। হয়ে গেলে নামিয়ে নিন। নামানোর আগে ধনে পাতা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360