শাকিবের সিনেমা থেকে বাদ পরলেন বুবলি - Shera TV শাকিবের সিনেমা থেকে বাদ পরলেন বুবলি - Shera TV

শাকিবের সিনেমা থেকে বাদ পরলেন বুবলি

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলির ব্যক্তিগত সম্পর্কের অবনতি হয়েছে। গেল কয়েকমাস ধরে ঢাকার সিনেমা পাড়ায় এই গুঞ্জন যেন ওপেন সিক্রেট। এমনকি সবশেষ শাকিবের খানের প্রযোজনায় মুক্তি পাওয়া ‘বীর’ সিনেমার প্রচারেও দেখা যায়নি এই চিত্রনায়িকাকে।

এমন ‘সম্পর্কের অবনতির’ গুঞ্জনের মাঝে নতুন খবর হলো, শাকিব খানের নায়িকা হিসাবে চূড়ান্ত হওয়া ‘প্রিয়তমা’ সিনেমা থেকে বাদ পড়তে যাচ্ছেন শবনম বুবলি। সম্প্রতি আমেরিকা থেকে গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ।

তিনি জানিয়েছেন, আমি আমেরিকায় এসেছি ফিল্ম নিয়ে পড়তে। আমার সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমা নিয়ে শাকিব ভাই নিয়মিতই যোগাযোগ করছেন। সিনেমাটি অবশ্যই নির্মিত হবে, তবে গল্পে কিছু পরিবর্তন এনেছি। ফলে আগে চূড়ান্ত হওয়া নায়িকা শবনম বুবলির না থাকার সম্ভাবনাই বেশি, নতুন কোনো অভিনেত্রীকে নেওয়া হবে। এখন গান তৈরির আয়োজন করছি। শিগগিরই দেশে ফিরব এবং সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরু করব। আশা করছি, আগামী বছরের শুরুতে সিনেমাটি মুক্তি দিতে পারব।

শাকিব খান ও বুবলি ,ছবি: সংগৃহীত

এই প্রসঙ্গে মন্তব্য জানতে শবনম বুবলির সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

এর আগে ২০১৭ সালে শবনম বুবলিকে নায়িকা চূড়ান্ত করে বেশ আয়োজন করে ‘প্রিয়তমা’ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলো শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। এমন ঘোষণার পর এসকে ফিল্মসের ব্যানারে ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’ সিনেমা মুক্তি পেলেও এই সিনেমার কাজ শুরু করতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360