করোনা ভাইরাসে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ - Shera TV করোনা ভাইরাসে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ - Shera TV

করোনা ভাইরাসে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

সেরা নিউজ ডেস্ক:
এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন মোট ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জন। এই ভয়াবহ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৪,৭৫৯ জন। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১,৮১২ জন শনাক্ত হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

সবশেষ ২৬ জনের মৃত্যুতে বাংলাদেশ মৃত্যুর সংখ্যার দিকে দিয়ে চীনকে ছাড়িয়ে গেল। চীন হলো সেই দেশ যেখানে সর্বপ্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল ওই দেশের উহান শহরে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ পরিসংখ্যান বলছে, চীনে সব মিলিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৪,৭৪১ জনের মৃত্যু হয়েছে।

গতকাল পর্যন্ত বাংলাদেশে মৃত্যুর সংখ্যা ছিল ৪,৭৩৩ জন।  করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২,৫১২ জন। এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন।২৪ ঘণ্টায় ১৪,২১৬টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। পরীক্ষার অনুপাতে কোভিড-১৯ রোগী শনাক্তের হার ১২.৭৫ শতাংশ।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৪২ হাজার ৬৯৬টি। যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২২ জন এবং নারী ৪ জন। আর কোভিড-১৯ রোগে সারাবিশ্বে মৃত্যু হয়েছে ৯ লাখ ২৪ হাজার ১২৭ জনের।

সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্তের দিক থেকে এরপরে রয়েছে ভারত, যদিও মৃত্যুর দিক থেকে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় বাংলাদেশ রয়েছে ১৫ নম্বরে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360