সমূদ্র বন্দরে চার নম্বর স্থানীয় সতর্কতা সংকেত - Shera TV সমূদ্র বন্দরে চার নম্বর স্থানীয় সতর্কতা সংকেত - Shera TV

সমূদ্র বন্দরে চার নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

আবহাওয়া ডেস্ক:

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে চার নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বর্তমানে নিম্নচাপটি মোংলা বন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতেও বলা হয়েছে।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি বিকাল ৩টার সময় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপটি কেন্দ্রের নিকটে সাগর উত্তাল রয়েছে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360