মাঘের শীতে কাপছে দেশ - Shera TV মাঘের শীতে কাপছে দেশ - Shera TV

মাঘের শীতে কাপছে দেশ

আবহাওয়া ডেস্ক:

মাঘের শীতে কাতর দেশবাসী। মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের অন্তত ৪০ জেলা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এরই মধ্যে দেশের অন্তত তিন জেলার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানা গেছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) রাতে আবহাওয়া অফিস এ তথ্য জানায়। জেলাগুলো হলো নীলফামারী, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার।

জানা গেছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।

পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা এসময় সামান্য বৃদ্ধি পেতে পারে ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360