যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান হোসে রেল ইয়ার্ডে বন্দুকধারীর হামলা, নিহত ৯ - Shera TV যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান হোসে রেল ইয়ার্ডে বন্দুকধারীর হামলা, নিহত ৯ - Shera TV

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান হোসে রেল ইয়ার্ডে বন্দুকধারীর হামলা, নিহত ৯

অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান হোসে রেল ইয়ার্ডে বন্দুকধারীর হামলায় অন্তত নয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (২৬ মে) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীও মারা যান বলে জানিয়েছে সান্তা ক্লারা কাউন্টির শেরিফের কার্যালয়। শেরিফের ডেপুটি কর্মকর্তা রাসেল ডেভিস সাংবাদিকদের বলেছেন, আমি এখন পর্যন্ত জানতে পেরেছি আটজন নিহত হয়েছে। তবে জানতে পেরেছি অনেকেই হতাহত হয়েছেন। এছাড়া যে ব্যক্তি প্রকাশ্যে গুলি করতে শুরু করেন তিনিও নিহত হয়েছেন।

তবে ঘটনাস্থল এখন বিপদমুক্ত বলে জানিয়েছে পুলিশ। গোলাগুলির ঘটনা নিয়ে খুব শিঘ্রই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানান তারা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360