শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদন - Shera TV শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদন - Shera TV

শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদন

ক্যাম্পাস ডেস্ক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তির অনলাইনে প্রাথমিক আবেদন আগামী ১২ সেপ্টেম্বর বিকেল ৪টায় শুরু হবে। আবেদন চলবে ২৮ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।

ওই কোর্সে ভর্তি হতে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর আবেদন ফি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৯ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

এ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ২০ অক্টোবর থেকে শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360