শিশুদের ক্ষেত্রে নিরাপদ ফ্যাইজারের ভ্যাকসিন - Shera TV শিশুদের ক্ষেত্রে নিরাপদ ফ্যাইজারের ভ্যাকসিন - Shera TV

শিশুদের ক্ষেত্রে নিরাপদ ফ্যাইজারের ভ্যাকসিন

স্টাফ রিপোর্টার:

৫ থেকে ১১ বছর বয়সীদের জন্য ফাইজারের করোনা টিকা নিরাপদ বলে জানিয়েছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে বলা হয়েছে, ৫ থেকে ১১ বছরের শিশুদের মধ্যে টিকাটি শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।

ক্লিনিকাল ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে সোমবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটি। শিগগির অনুমোদনের জন্য আবেদন করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।

মার্কিন ফাইজার ও জার্মানির বায়োএনটেক ওষুধ কোম্পানি ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য অনুমোদিত। কিন্তু বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে এবং শিশুদের সংক্রমণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এর ফলে অনেক অভিভাবক তার বাচ্চাকে টিকা দেওয়ার জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360