ইতালিতে করোনায় প্রথম নারী বাংলাদেশির মৃত্যু - Shera TV ইতালিতে করোনায় প্রথম নারী বাংলাদেশির মৃত্যু - Shera TV

ইতালিতে করোনায় প্রথম নারী বাংলাদেশির মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক:
ইতালিতে দীর্ঘদিন ধরে করোনা রোগীর সেবায় নিয়োজিত এক বাংলাদেশি নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

৪৫ বছর বয়সী এই নার্সের নাম নাজ মুন্নাহার। তার দেশের বাড়ি ঢাকার বিভাগে গাজীপুর জেলায়।

স্থানীয় সময় ১৭ জুন (বুধবার) ইতালির একটি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মারা যান তিনি। ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, তিনিই প্রথম কোনো বাংলাদেশি নারী যিনি ইতালিতে করোনায় মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে মোট ১৪ জন বাংলাদেশি ইতালিতে করোনায় প্রাণ হারালেন।

২০০৪ সালে সরকারি ব্যবস্থাপনায় ইতালিতে ১৮ জন বাংলাদেশি নার্স নিয়োগ হয়। তাদের মধ্যে নাজ মুন্নাহার একজন ছিলেন।

মৃতের স্বামী বর্তমানে বাংলাদেশে আটকা পড়ে আছেন। আগামী ২৩ জুন একটি চ্যার্টার্ড বিমানে তার ইতালি ফেরার কথা রয়েছে।

নাজমুন নাহারের একমাত্র মেয়ে ইতালির বাসায় কোয়ারেন্টিনে রয়েছে। ইতালির ভারেজ রিজনাল হাসপাতালে মৃতের লাশ সংরক্ষিত আছে।

এদিকে তার অকাল মৃত্যুতে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360