আমাদের সামনে করোনার চেয়ে বড় একটি সংকট আসছে - Shera TV আমাদের সামনে করোনার চেয়ে বড় একটি সংকট আসছে - Shera TV

আমাদের সামনে করোনার চেয়ে বড় একটি সংকট আসছে

সেরা টেক ডেস্ক:
মহামারী করোনা ভাইরাস সারা বিশ্বে ভয়াবহ সংকট তৈরি করেছে। চীন থেকে এই ভাইরাসের উৎপত্তি হলেও এখন পুরোটা নিয়ন্ত্রণ হয়ে গেছে। কিন্তু বিধ্বংসী তাণ্ডবলীলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রে, ব্রাজিলে। এর মধ্যেই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, ‘আমাদের সামনে করোনার চেয়ে বড় একটি সংকট আসছে।’

তিনি বলেন, ‘করোনা ভাইরাসকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। কিন্তু তাদের উচিত করোনাকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ঠিক সেভাবেই জলবায়ুর পরিবর্তনের ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া।’

বিল গেটস বিভিন্ন দেশকে সতর্ক করে বলেছেন, এ বিষয়ে যদি এখনি সঠিক পদক্ষেপ গ্রহণ করা না হয় তবে এর প্রভাব হবে অনেক ভয়াবহ হতে পারে। তিনি সম্প্রতি এক ব্লগ পোস্টে জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত জরুরি বিষয়গুলো তুলে ধরেছেন।

ব্লগ পোস্টে তিনি বলেন, করোনা ভাইরাসে প্রতি ১ লাখে মৃত্যুহার ১৪ শতাংশ। কিন্তু এই শতকের শেষে যদি বর্তমান সময়ে যে হারে কার্বন নির্গমন হচ্ছে ঠিক সেই হারেই যদি তা চলতে থাকে তবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়ে সেটা প্রতি লাখে অতিরিক্ত আরও ৭৩ জনের মৃত্যু ঘটতে পারে।

সেখানে তিনি বলছেন, মহামারী করোনা যে ভয়ংকর আকার ধারণ করছে কিন্তু তার চেয়ে জলবায়ু পরিবর্তন আরো বেশি ভয়াবহ আকার ধারণ করতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে কী ধরনের ক্ষতি হবে সেটা বুঝতে হলে করোনার প্রকোপ যেভাবে ছড়িয়ে পড়ছে এবং দীর্ঘসময় ধরে যেভাবে মানুষকে ভুগতে হচ্ছে সে বিষয়ে লক্ষ্য করা যেতে পারে বলে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, করোনা মহামারীতে শুধু যে মানুষের মৃত্যু হচ্ছে না নয়, বরং অর্থনৈতিক দিক থেকেও অনেক অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই এখন যদি আমরা কার্বন নির্গমনের মাত্রা কমাতে না পারি তাহলে এই সৃষ্ট সমস্যা আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে যাবে।

তিনি সতর্ক করে আরো বলেন, জলবায়ুর পরিবর্তন যদি আগামী দুই দশক ধরে এভাবে চলতে থাকে, তার ফলে আর্থিক অবস্থা এতটাই খারাপ হবে যে, প্রতি দশকে একবার করে করোনা মহামারী ঘটার মত বিষয় হয়ে যাবে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360