প্রথম টুইটে যা বললেন বাইডেন - Shera TV প্রথম টুইটে যা বললেন বাইডেন - Shera TV

প্রথম টুইটে যা বললেন বাইডেন

অনলাইন ডেস্ক:

আমেরিকায় ট্রাম্পের শাসন শেষ, শুরু প্রেসিডেন্ট হিসেবে বাইডেন সময়। দেশটির ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বাইডেন। স্থানীয় সময় বুধবার দুপুরে ওয়াশিংটনের মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল বিল্ডিংয়ের ওয়েস্ট ফ্রন্টে তিনি এ শপথ নেন। শপথ নেওয়ার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তা দেন তিনি।

সেখানে লিখেন, ‘চলমান সংকট মোকাবিলায় আমাদের নষ্ট করার মতো সময় নেই। সে কারণেই আজ আমি ওভাল অফিসে যাচ্ছি, আমেরিকার পরিবারগুলোকে তাৎক্ষণিক স্বস্তি ও পরিত্রাণ দিতে নিরলসভাবে কাজ করবো এবং যথাযথ পদক্ষেপ নিবো।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360