চলতি মাসেই শিলাবৃষ্টি ও বজ্রসহ ঝড়ের আশঙ্কা - Shera TV চলতি মাসেই শিলাবৃষ্টি ও বজ্রসহ ঝড়ের আশঙ্কা - Shera TV

চলতি মাসেই শিলাবৃষ্টি ও বজ্রসহ ঝড়ের আশঙ্কা

আবহাওয়া ডেস্ক:

ফেব্রুয়ারির শেষ দিকে শিলাবৃষ্টি ও বজ্রসহ ঝড়ের আশঙ্কা করা হচ্ছে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে।  আবহাওয়া অধিদপ্তর বলছে, এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হলেও আগাম ঝড়ের আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, ফেব্রুয়ারি মাসের শুরুটা শীতকাল হলেও শেষটুকু বসন্তে গিয়ে পড়ে। আর মার্চ মাস থেকেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়ে যায়। এ কারণে এই মাসের শেষদিকে আমরা বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছি।

তিনি আরো জানান, এই সপ্তাহের পর দেশের আর কোথাও শৈত্যপ্রবাহ থাকবে না। বাড়তে শুরু করবে তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত দুই দিনের তুলনায় বুধবার তাপমাত্রা বেশ কিছুটা বাড়লেও এখনও অনেক এলাকায় বইছে শৈত্যপ্রবাহ।  আগামীকাল বৃহস্পতিবার তাপমাত্রা আরও বেড়ে শৈত্যপ্রবাহের এলাকা কমে আসতে পারে বলে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, ফেব্রুয়ারি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা আছে। তবে মাসের শেষ দিকে এক থেকে দুই দিন শিলাবৃষ্টি এবং বজ্র চমকানোসহ ঝড় হতে পারে।

এতে আরো বলা হয়, মাসের প্রথম দিকে উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়। একই সময়ে নদী অববাহিকাসহ অন্য এলাকায় মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা আছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360