ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো ট্রাম্প প্লাজা - Shera TV ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো ট্রাম্প প্লাজা - Shera TV

ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো ট্রাম্প প্লাজা

নিউইয়র্ক ডেস্ক:

১৮ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯টা ৮ মিনিট। হাজার হাজার মানুষের সমাগম। সবার অপেক্ষা স্মৃতিময় স্থাপনাটিকে শেষ বিদায় জানানোর। দীর্ঘ এলাকাজুড়ে নিরাপত্তাবেষ্টনী। তার মাঝেই ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো ট্রাম্প প্লাজা। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় এলাকাটি।

উল্লেখ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে প্রতিষ্ঠিত বিখ্যাত ট্রাম্প প্লাজা। ছিলো হোটেল অ্যান্ড ক্যাসিনো। নিউজার্সির আটলান্টিক সিটির সমুদ্রতীরে ছিলো স্থাপনাটি। চালু হয় ১৯৮৪ সালে। পরিণত হয় পর্যটকদের অন্যতম গন্তব্যস্থল হিসেবে। এরপর ভালই চলতে থাকে ক্যাসিনোটি। তবে ২০০৯ সালে ক্যাসিনোটির মালিকানা হারান ট্রাম্প।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360