প্রথম বর্ষের শিক্ষার্থীদের অটোপাস দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় - Shera TV প্রথম বর্ষের শিক্ষার্থীদের অটোপাস দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় - Shera TV

প্রথম বর্ষের শিক্ষার্থীদের অটোপাস দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার:

শর্তসাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অটোপাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর স্নাতক দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের মৌখিক অথবা অনলাইনে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোল্লা মাহফুজ আল-হোসাইন।

তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে তিন বছর আগে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এখনও অনার্স প্রথমবর্ষেই। এই অবস্থায় তাদের শর্তসাপেক্ষে দ্বিতীয়বর্ষে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে ওই শিক্ষার্থীকে অনার্স শেষ করার আগে প্রথমবর্ষের বিষয়গুলোর পরীক্ষায় পাস করতে হবে। আর দ্বিতীয় ও তৃতীয়বর্ষের শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা বা ভাইভার মাধ্যমে পরবর্তী বর্ষে উত্তীর্ণ করার চিন্তাভাবনা চলছে।

তিনি আরও জানান, এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। তবে এ পদ্ধতিকে ‘অটোপাস’ বলতে নারাজ মোল্লা মাহফুজ আল-হোসাইন। তিনি বলেন, আমরা শর্তসাপেক্ষে প্রথমবর্ষের ছাত্র-ছাত্রীদের অটোপাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা সশরীরে পরীক্ষা নেব। তখন অটোপাস পাওয়া শিক্ষার্থীদের সেসব পরীক্ষায় পাস করতে হবে।

চলতি ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক মশিউর রহমান বলেন, করোনার কারণে আমরা স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া বন্ধ রেখেছি। ভর্তি প্রক্রিয়া অনলাইনে করা হলেও ভর্তি ফি’র টাকা কলেজে গিয়ে জমা দিতে হয়। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের ঝুঁকির মধ্যে পড়ার একটা সম্ভাবনা দেখা দেয়। আমরা তাদের কোনো প্রকার ঝুঁকির মধ্যে ফেলতে চাই না।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360