সম্মেলনের নতুন তারিখ ঘোষনা করল ফোবানা - Shera TV সম্মেলনের নতুন তারিখ ঘোষনা করল ফোবানা - Shera TV

সম্মেলনের নতুন তারিখ ঘোষনা করল ফোবানা

স্টাফ রিপোর্টার:

৩৫তম ফোবানা সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে। এ সম্মেলন নভেম্বরের ২৬, ২৭ ও ২৮ তারিখ- শুক্র, শনি ও রোববার অনুষ্ঠিত হবে।

১৬ জুন বুধবার ফোবানা এক্সিকিউটিভ কমিটি ও হোস্ট কমটিরি এক যৌথ বৈঠকে দীর্ঘ আলোচনার পর এ সিদ্ধান্ত ঘোষণা করেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী।

সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করে চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী সবাইকে ধন্যবাদ জানিয়ে বৈঠকের মুলতবি ঘোষণা করেন।

বৈঠক পরিচালনা করেন এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি মাসুদ চৌধুরী। বৈঠকে এক্সিকিউটিভ কমিটির সব সদস্য, হোস্ট কমিটির কনভেনার জি আই রাসেল, সভাপতি ইনার ইসলাম এবং সেক্রেটারি শিব্বীর আহমেদ উপস্থিত ছিলেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360