যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু - Shera TV যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু - Shera TV

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের  নিউজার্সি স্টেটের প্রসপেক্ট পার্ক সিটিতে সড়ক দুর্ঘটনায় লিপন আহমেদ তালুকদার (৩১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রসপেক্ট পার্ক সিটি হলের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নিহত লিপনের খালাতো ভাই তারেক আহমেদ চৌধুরী।
সূত্র জানায় নিহত লিপন তার বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। সংবাদ পেয়ে দ্রুত পুলিশ এসে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৮ নং রাউৎগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামে। ৪ বছর আগে ইমিগ্র্যান্ট ভিসায় লিপন আহমেদ আমেরিকায় এসেছিলেন বলে খবর পাওয়া গেছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360