নিউইয়র্কের ব্রঙ্কসে অ্যাপার্টমেন্টে আগুন, ৯ শিশুসহ নিহত ১৯ - Shera TV নিউইয়র্কের ব্রঙ্কসে অ্যাপার্টমেন্টে আগুন, ৯ শিশুসহ নিহত ১৯ - Shera TV

নিউইয়র্কের ব্রঙ্কসে অ্যাপার্টমেন্টে আগুন, ৯ শিশুসহ নিহত ১৯

স্টাফ রিপোর্টার:
নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে একটি আবাসিক অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে অগ্নিকান্ডের ঘটনায় ৯ শিশুসহ ১৯ জনের প্রানহানীর ঘটনা ঘটেছে। গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩২ জনকে। এছাড়া এই অগ্নিকান্ডের ঘটনায় ৬৩ জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে একটি “অকার্যকর বৈদ্যুতিক স্পেস হিটার” থেকে এই আগুনের উৎস। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360