আসছে বৃষ্টি, নামবে তীব্র শীত - Shera TV আসছে বৃষ্টি, নামবে তীব্র শীত - Shera TV

আসছে বৃষ্টি, নামবে তীব্র শীত

ডেস্ক রিপোর্ট:

দেশের উত্তরাঞ্চলে বেড়েছে শীতের প্রকোপ। সেই সাথে আগামী তিনদিন কিছু কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ফলে বাড়তে পারে শীত।আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে, সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিমাঞ্চল এবং নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। মেঘ সরে যাওয়ার পর বাড়বে শীত।

দিনাজপুরে হিমেল হাওয়ায় ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া মানুষের। দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে জনপদ। কুয়াশার কারণে আলু এবং বোরো ধানের বীজতলা নিয়ে চিন্তিত কৃষক। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। এদের বেশিরভাগই বৃদ্ধ ও শিশু।

এদিকে কুড়িগ্রামেও বেড়েছে শীত। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।সের টিভি/আকিব

Developed BY: Shera Digital 360